Download Our Official App

গীতিকবিতা'র সংজ্ঞাসহ বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর


গীতিকবিতা'র সংজ্ঞাসহ বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর

উত্তর : 'গীতিকাব্য' বঙ্কিচন্দ্রের সাহিত্য সমালোচনা বিষয়ক একটি প্রবন্ধ। 'গীতিকাব্য' সাহিত্যরূপকল্প বিষয়ক (Form) রচনা। 

গীতিকাব্য প্রবন্ধে গীতিকাব্যের লক্ষণ, স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই সর্বপ্রথম গীতিকবিতার সংজ্ঞা প্রদান করেন। তিনি গীতিকাব্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেন, “বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, তাহাই গীতিকাব্য।" 

গীতের যে উদ্দেশ্য কাব্যেরও সেই উদ্দেশ্য। ভাবের যেটুকু অব্যক্ত থাকে, সেইটুকুই গীতিকাব্য প্রণেতার সামগ্রী যেটি অপ্রকাশিতব্য ভাব সেটিই গীতিকবিতায় প্রকাশ পায়। গীতিকবিতা ব্যক্তিনিষ্ঠ রচনা। ব্যক্তির অনুভূতি, আশা-আকাঙ্ক্ষার স্বরূপ এতে ধরা পড়ে। 

তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের আলোচনা প্রসঙ্গে বলেন- “ইউরোপে কোন বস্তু একটি পৃথক নাম প্রাপ্ত হইয়াছে বলিয়া, আমাদিগের দেশেও যে একটি পৃথক নাম দিতে হবে এমত নয়।”

বিদ্যাপতি- চণ্ডীদাস প্রভৃতি বৈষ্ণব কবিদের রচনা, ভারতচন্দ্রের 'রসমঞ্জরী' মাইকেল মধুসূদন দত্তের 'ব্রজাঙ্গনা কাব্য হেমবাবুর কবিতাবলি- এগুলো বাংলা সাহিত্যের উৎকৃষ্ট গীতিকবিতা। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ