কাজী আবদুল ওদুদের রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে সাহিত্য বলতে কী বুঝিয়েছেন?


কাজী আবদুল ওদুদের রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে সাহিত্য বলতে কী বুঝিয়েছেন?

উত্তর : কাজী আবদুল ওদুদ বাংলা সাহিত্যের একজন মননশীল, যুক্তিবাদী, বুদ্ধিদীপ্ত, প্রাবন্ধিক ও সমালোচক। 

তাঁর প্রবন্ধসমূহের মধ্যে অন্যতম হলো শিল্প ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ। তাঁর এ ধারার দ্বিতীয় প্রবন্ধের নাম “রস ও ব্যক্তিত্ব”। এই প্রবন্ধে লেখক সাহিত্যের স্বরূপ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ব্যাপক অর্থে মানুষের সমস্ত লিপিবদ্ধ চিন্তা-ভাবনাকে সাহিত্য বলা যায়।

কিন্তু সাধারণত বিজ্ঞানকে আমরা সাহিত্যের অন্তর্গত করে। দেখি না। দর্শন ও ইতিহাসকে যদিও সাহিত্য থেকে পৃথক করা খুব কঠিন তবুও এসবও সাধারণত আমরা সাহিত্যের অন্তর্ভুক্ত জ্ঞান করি না। বাংলায় এই সংকীর্ণ অর্থে সাহিত্যের প্রচলিত নাম রস-সাহিত্য। 

এই সংকীর্ণ অর্থে সত্যকার সাহিত্য তাই যা রসোত্তীর্ণ। এর অর্থ অবশ্য এই নয় যে বৈজ্ঞানিক অথবা দার্শনিক অনুসন্ধান ও বিচার অথবা ঐতিহাসিক তথ্য সাহিত্যে অপ্রয়োজনীয়; তবে প্রকৃত সাহিত্যে এসব অতিক্রম করে থাকা চাই রস অর্থাৎ মানুষের মনের বিশেষ ও গভীর অনুভূতির পরিচয়। 

তাই আমরা বলতে পারি “বাক্যং রসাত্মক কাব্যম' অর্থাৎ রসাত্মক বাক্যকে কাব্য বা সাহিত্য বলা হয়। তিনি সাহিত্যের ক্ষেত্রে রসের বিষয়টিকে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনিভাবে লেখকের ব্যক্তিত্বকেও গুরুত্ব দিয়েছেন। 

তিনি বলেছেন লেখকের মহৎ ও প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে তাঁর রচনা পাঠকচিত্তে প্রভাব বিস্তারী হয়। এজন্য তিনি সাহিত্যের ক্ষেত্রে রস ও ব্যক্তিত্বের গুরুত্ব প্রদান করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ