কালিদাসই রবীন্দ্রনাথে বিশিষ্ট পথপ্রদর্শক।”- এ মত কী তুমি সমর্থন কর যুক্তিসহকারে বুঝিয়ে দাও
কালিদাসই রবীন্দ্রনাথে বিশিষ্ট পথপ্রদর্শক।”- এ মত কী তুমি সমর্থন কর যুক্তিসহকারে বুঝিয়ে দাও
উত্তর : কাজী আবদুল ওদুদ বাংলা সাহিত্যের একজন মননশীল, যুক্তিবাদী, বুদ্ধিদীপ্ত প্রাবন্ধিক ও সমালোচক।
কাজী আবদুল ওদুদ তাঁর শিল্প ও সাহিত্য বিষয়ক 'কালিদাস ও রবীন্দ্রনাথ' প্রবন্ধে দুই কালের দুই মহাভাবুক ও মহাশিল্পী- কালিদাস ও রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তা ও শৈলীগত তুলনা করেছেন। রবীন্দ্রনাথের চিন্তা-চেতনায় যে কালিদাসের প্রভাব স্পষ্ট তা অবশ্যই স্বীকার্য।
কালিদাসপ্রীতি রবীন্দ্রনাথ লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রে। মহর্ষি দেবেন্দ্রনাথের 'আত্মচরিতে' কালিদাসের ভাষা মাঝে মাঝে উঁকি দিয়েছে, মহর্ষির কালিদাসপ্রীতি তাঁর বিখ্যাত পুত্রদের প্রায় প্রত্যেকেই সংক্রমিত হয়েছিলেন।
জ্যোতিরিন্দ্রনাথের শকুন্ত লার অনুবাদ কিছুটা পরিবর্তন করে রবীন্দ্রনাথ তাঁর 'শকুন্তলা' প্রবন্ধে উদ্ধৃত। আর দ্বিজেন্দ্রনাথের সানুরাগ 'মেঘদূত' আবৃত্তি, কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তকে গভীরভাবে স্পর্শ করেছিল। এভাবে উত্তরাধিকার সূত্রে রবীন্দ্রনাথের মাঝে কালিদাস প্রীতি জন্মেছিল।
এছাড়া রবীন্দ্রনাথের গভীর কালিদাস প্রীতিতে তাঁর স্বীকরণ বৃত্তি কার্যকরী হয়েছে। কেননা প্রতিভার স্বধর্ম স্বীকরণ অনুকরণ নয়। কালিদাসের রচনায় রয়েছে অপূর্ব লালিত্য ও গাম্ভীর্য; রবীন্দ্রনাথের রচনাতেও তুল্যরূপে লালিত্য ও গাম্ভীর্য বিদ্যমান।
এক্ষেত্রে বিদ্যা যোগ্য শিষ্যে ন্যস্ত হয়েছিল। দুই কবিই পৃথিবীর শোভা ও সৌন্দর্যের একান্ত অনুরাগী। বিশেষ লক্ষ্য করার বিষয় এই যে দুই কবির চোখেই পৃথিবীর মহিমা যেন অনন্যনিরপেক্ষ পৃথিবীর যিনি স্রষ্টা ও নিয়ন্তা তাঁর কথা অনেকখানি বিস্মৃত হয়ে এরা উপভোগ করেছেন পৃথিবীর শোভা- সৌন্দর্য।
উত্তরাধিকার সূত্রে ও স্বীকরণ বৃত্তি কার্যকরী হওয়ার ফলেই প্রাচীন কালের মহাভাবুক ও মহাশিল্পী কালিদাসের প্রতি আধুনিক বাংলা সাহিত্যের মহাশিল্পীর প্রীতি গভীরভাবে জন্মেছিল।
সুতরাং বলা যায়, কালিদাসই রবীন্দ্রনাথের বিশিষ্ট প্রদর্শক।
.png)