কাজী আবদুল ওদুদের মতে মহৎ শিল্পীর বৈশিষ্ট্য কী কী?


কাজী আবদুল ওদুদের মতে মহৎ শিল্পীর বৈশিষ্ট্য কী কী?

উত্তর : বাঙালি মুসলমান সমাজে প্রগতিচিন্তা এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা কাজী আবদুল ওদুদের পরিচয় সমাজ সংস্কারক বা ধর্ম সংস্কারক রূপেই সীমাবদ্ধ নয়। তাঁর শিল্পবোধ এবং নন্দনতাত্ত্বিক অথবা সৃজনশীল সাহিত্যকেও স্পর্শ করে গেছে সমান্তরালভাবে। 

তাঁর "রস ও ব্যক্তিত্ব” প্রবন্ধে উপস্থাপিত হয়েছে মহৎ শিল্পীর বৈশিষ্ট্যসমূহ। প্রাবন্ধিক জানিয়েছেন- ব্যক্তিত্ব হচ্ছে শিল্পির মহৎ মানবিক গুণাবলি ও বিচারবোধ সম্পন্ন নিজস্ব অনুভূতি। লেখকের ব্যক্তিত্বের গুণেই পাঠকের চিত্তের উৎকর্ষ সাধিত হয়। 

তাই সাহিত্যে শিল্পির ব্যক্তিত্ববোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহৎ ব্যক্তিত্ব দুর্লভ ব্যাপার বলেই সব দেশের সাহিত্যেই কলাকৌশলের বিন্যাস কবি ও সাহিত্যিকদের বড় একটি কাজ। কারণ এর ব্যবহারিক মূল্য আছে; কেননা, অনেকের জন্য সাহিত্য কালহরণের বহু উপায়ের মধ্যে একটি উপায় । 

নিকৃষ্ট কলাকৌশলের সাহিত্য ও শিল্পও বহুজনের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারে, তাদের চিত্তবিনোদনেরও কিছু পরিমাণে করতে পারে। এতেই প্রমাণিত হয় যে সাহিত্যে কলাকৌশল খুব বড় ব্যাপার। শিল্পীর কাজ শুধু অঙ্কনকুশল হওয়া নয়, শিল্পীর কাজ তাঁর বর্ণনার বিষয় সম্পর্কে প্রধান ও অপ্রধানের বিচার করা, সাহিত্য ও শিল্প সম্পর্কে এ-এক বড় ব্যাপার। 

বলা বাহুল্য এরও যোগ কবির ব্যক্তিত্বের সঙ্গেই, নিজে এক মহৎ ব্যক্তিত্বের অধিকারী না হলে জীবনের ব্যাপার এমন প্রধান ও অপ্রধানের বিচার সম্ভবপর নয়। কিন্তু জীবনে প্রধান অপ্রধানের ভালো-মন্দের এই ভেদ সাহিত্যিক ও শিল্পী যে করেন সেটি কিন্তু ঠিক নীতিবিদের ভঙ্গিতে নয়।

কারণ নীতিবিদরা কোনো একটি আদর্শকে অনুসরণ করেন, অন্যদিকে তাদের নজর থাকে না; অপরদিকে শিল্পীরা জীবনের এক বিশেষ আদর্শ সম্পর্কে যেমন সচেতন তেমনি সচেতন মানব চিত্তের বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা সম্পর্কে। 

মহ শিল্পীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যতটা জানেন- ততটা প্রকাশ করেননা। ততটুকুই প্রকাশ করেন- যতটুকু শিল্পকর্ম হয়ে ওঠে। এখানেই মহৎ শিল্পীর ন্যায়বোধ-বিচারবোধ।

ইতিহাসের দিকে তাকালে আমরা বুঝি, রসই শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্পী ও সাহিত্যিকদের প্রধান নির্ভরের ব্যাপার হয়েছে সাহিত্যে শিল্পে ব্যক্তিত্বের দ্বারা, এমন কি, সাহিত্য ও শিল্পের সমস্ত মাধুর্যের সমস্ত কলা কৌশলে ব্যক্তিত্বের স্পর্শটুকু আবিষ্কার না করতে পারলে আমাদের শিল্প ও সাহিত্য উপভোগ আজ আর সম্পূর্ণ হয় না। আর এ বিষয়গুলো সম্পর্কে মহৎশিল্পীরা সচেতন থাকেন এবং তাঁদের শিল্প সাহিত্যে ফুটিয়ে তোলেন ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ