কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অন্যের অভিযোগ সম্পর্কে কবি কী বলেছেন?
কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অন্যের অভিযোগ সম্পর্কে কবি কী বলেছেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম 'যদি আর বাঁশি না বাজে' অতিভাষণে তাঁর সম্পর্কে আত্মীয়াধিক প্রিয় সাহিত্যিক ও বন্ধুদের অভিযোগে তিনি শুধু নীরবে চোখের জলে বুক ভাসান।
আত্মীয়াধিক মানুষেরা মনে করেন দেশকে-জাতিকে- সাহিত্য-পিপাসুমনকে দান করার অপরিমেয় শক্তি ছিল কবির। শুধু কার্পণ্য করে বা স্বার্থপরের মতো আপন মুক্তির প্রচেষ্টায় সেই দাক্ষিণাদানের দক্ষিণ হস্তকে ঊর্ধ্বে, না জানা শূন্যের পানে তুলে ধরেছেন।
কবি নিজে জানেন তাঁর দান করার সীমাবদ্ধতা বা লেখার সীমাবদ্ধতাকে। কবি মনে করেন এটা কবির কার্পণ্য বা স্বার্থপরতা নয়- এ তাঁর স্বধর্ম, স্বভাব। কবিকে নিজেকে ভেঙে যতটুকু পারেন তা দান করেছেন।
কবিকে জোর করে কোনো কিছু লেখাতে গেলে আসলে করির অসহায়ত্বই শুধু ফুটে উঠবে। আর অন্যরা কবির নিকট থেকে এর বেশি কিছু আশা করলে এটা তাদেরই ভুল ।
সুতরাং বলা যায়, কবি অন্যদের কথার প্রত্যুত্তরে কোনো উত্তর দিতে তেমন একটা আগ্রহী নন, কারণ তিনি কাউকে কষ্ট দিতে চান না। তাছাড়া অন্যদের ভালোবাসার দাবিকে বুঝতে পেরে তিনি নীরবতা পালন করেন।
.png)