কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তাঁর শুভাকাঙ্ক্ষী-বন্ধুদের অভিযোগ কী?


কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তাঁর শুভাকাঙ্ক্ষী-বন্ধুদের অভিযোগ কী?

উত্তর : কাজী নজরুল ইসলাম 'যদি আর বাঁশি না বাজে' অতিভাষণে নিজের সম্পর্কে অন্যের অভিযোগ নিয়ে কথা বলেছেন- তবে তাদের কথার তেমন কোনো প্রত্যুত্তর করেননি ।

কাজী নজরুল ইসলাম প্রবন্ধে তাঁর সম্পর্কে অন্যের অভিযোগ উত্থাপন করলেও অভিযোগকারীদের সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কবির সম্পর্কে যাঁরা অভিযোগ করেছেন তাঁদেরকে কবি আত্মীয়াধিক বলে মনে করেন- এদের মধ্যে প্রিয় সাহিত্যিক ও কবিবন্ধু আছেন। 

তাঁদের অভিযোগ- দেশকে- জাতিকে-সাহিত্য-পিপাসুমনকে দান করার অপরিমেয় শক্তি ছিল কবির। শুধু কার্পণ্য করে বা স্বার্থপরের মতো আপন মুক্তির প্রচেষ্টায় সেই দাক্ষিণাদানের দক্ষিণ হস্তকে ঊর্ধ্বে, না জানা শূন্যের পানে তুলে ধরেছেন।

সুতরাং আমরা বলতে পারি, কবির সাহিত্য রচনা করা বা দান করার বিষয়ে নানাজনে নানা মত দিলেও কবি তাদেরকে শ্রদ্ধার চোখে দেখেছেন এবং তাদেরকে আত্মীয়াধিক বলেই স্বীকৃতি দিয়েছেন।








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ