মালোপমা কী? উদাহরণসহ বর্ণনা কর
মালোপমা কী? উদাহরণসহ বর্ণনা কর
উত্তর : যেখানে উপমেয় একটি কিন্তু তার উপমান একাধিক এ ধরনের উপমাকে মালোপমা বলা হয়। মালোপমা যেন উপমেয়-কণ্ঠে উপমানের মালা।
(i) দেখিলা রাজা নগর বাহিরে, রিপুবৃন্দ, বালিবৃন্দ সিন্ধু তীরে যথা, নক্ষত্র-মণ্ডল কিংবা আকাশ-মণ্ডলে। -মধুসূদন উপমেয় ‘রিপুবৃন্দ', উপমান 'বালিবৃন্দ' এবং 'নক্ষত্রমণ্ডল'।
(ii) রাজা কহিলেন, তাহার (শকুন্তলার) রূপ অনাঘ্রাত প্রফুর-কুসুম স্বরূপ, নখাঘাত বর্জি নবপল্লব স্বরূপ, অপরিহিত নূতন রত্ন স্বরূপ, অনাস্বাদিত অভিনব মধু স্বরূপ, জন্মান্তরীণ পুণ্যরাশির অখণ্ড ফল স্বরূপ; জানি না, কোন ভাগ্যবানের ভাগ্যে সেই নির্মল রূপের -বিদ্যাসাগর ভোগ আছে।
শকুন্তলার রূপ-- উপমেয়, আর এখানে উপমানের মালা গেঁথেছে- 'অনামাত প্রফুল্ল-কুসুম', 'নখাঘাত বর্জিত নবপল্লব', ‘অপরিহিত নূতন রতন', 'অনাস্বাদিত অভিনব মধু' এবং 'জন্মান্ত রীণ পুণ্যরাশির অখণ্ড ফল'।
(iii) আর স্বামীকে যদি দুগ্ধফেনের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম। -রবীন্দ্রনাথ ঠাকুর উপমেয়— পুত্তলি সন্তান; উপমান- দুগ্ধফেন, নবনী এবং শিশু কন্দৰ্প; তুলনাবাচক শব্দ মতো।
(iv) আমি বুড়ো ক্লাউনের মতো পরিত্যক্ত এবং তুষারে ঢাকা নিষ্পত্র গাছের মতো শীতার্ত। শামসুর রাহমান উপমেয়- আমি; উপমান- বুড়ো ক্লাউন, তুষারে ঢাকা নিষ্পত্র গাছ; তুলনাবাচক শব্দ হচ্ছে মতো।
(v) সেখানে ক্রমশ স্বপ্নের মতো, দয়িতার নিদ্রাহীন দৃষ্টির মতো, একটি পাখির বিশ্রামের মতো, তোমার চিন্তা একটি একটি তপস্য হয়ে আমাকে আচ্ছন্ন করলো। - সৈয়দ আলী আহসান
উপমেয়- তোমার চিন্তা; উপমানের মালা- স্বপ্ন, দয়িতার নিদ্রাহীন দৃষ্টি, পাখির বিশ্রাম এবং তুলনাবাচক শব্দ মতো ।
(vi) আমার হৃৎপিণ্ডের মত আমার সত্তার মত আমার অজানা স্নায়ুতন্ত্রীর মত সর্বক্ষণ সত্য আমার দেশ। হাসান হাফিজুর রহমান উপমেয়- দেশ এবং উপমানের মালা- হৃৎপিণ্ড, সত্তা, অজানা স্নায়ুতন্ত্রী; তুলনাবাচক শব্দ মতো।
.png)