নিবারণের মা কীভাবে মারা যায়? বর্ণনা কর


নিবারণের মা কীভাবে মারা যায়? বর্ণনা 
কর 

উত্তর : ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী' ব্রজের ছেলের নাম নিবারণ। নিবারণ ছিল ষোল বছরের বালক, গায়ের রং ছিল টকটকে আর মাথার চুল ছিল দেখার মতো। 

নিবারণের প্রচণ্ড জ্বর হয়। নিবারণকে চণ্ডীমণ্ডপে দুই-তিন দিন রেখে দেয়া হয়। নিবারণ সবসময় জল খেতে চাইতো কিন্তু ঈশান কবিরাজ তাকে জল দিতে নিষেধ করেছিল। মৌরীর পুঁটুলি তাকে একটু করে চোষানো হয়। 

নিবারণ চতুর্থ রাত্রে মারা যায়। মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখে বুলি- তবুও এক বিন্দু জল তার মুখে দেয়া হয় নি। নিবারণ জ্বররোগে আক্রান্ত হয়ে চতুর্থ দিন রাত্রে মারা যায়। নিবারণকে তার মা অনেক ভালোবাসতো। 

ছেলে মারা যাওয়ার পাঁচ দিনের মধ্যে নিবারণের মায়ের মুখে কেউ জল দিতে পারে নি। পুত্রের মৃত্যুর দেড় বছরের মধ্যে তার মাও মারা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ