ন্যায়মূলক অলংকার কত প্রকার ও কী কী ?
ন্যায়মূলক অলংকার কত প্রকার ও কী কী ?
উত্তর : যুদ্ধ যুদ্ধের মূলোৎপাটন করতে পারে না। “হিংসার সাহায্যে হিংসা দমন করা যায় না।” অথবা “এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।" -(রবীন্দ্রনাথ)।
এ সমস্ত ব্যাপারই ন্যায়মূলক সত্য। সুতরাং শিল্পী যখন তাঁর সৃষ্টিতে এ ধরনের কোনো বিষয়কে ন্যায়মূলক সূত্রের আশ্রয়ে অলংকারের আকারে (শৈল্পিক সৌন্দর্যে) প্রকাশ করেন, কেবল তখনই ন্যায়মূলক অলংকারের উৎপত্তি সম্ভব।
ন্যায়মূলক অলংকারের মধ্যে শ্রেণিবিভাগ করলে দেখা যায়, ১. অর্থাপত্তি, ২. কাব্যলিঙ্গ বা হেতু, ৩. অনুমান, ৪. পরিবৃত্ত বা বিনিময়, ৫. পর্যায় এবং ৬. সমুচ্চয়।
.png)