শ্রাবণসন্ধ্যায় কেমন পরিবেশ সৃষ্টি হয়? তা সংক্ষিপ্তাকারে লেখ


শ্রাবণসন্ধ্যায় কেমন পরিবেশ সৃষ্টি হয়? তা সংক্ষিপ্তাকারে লেখ

উত্তর : 'শ্রাবণসন্ধ্যা' প্রবন্ধে প্রকৃতির বিচিত্র রূপকে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে শ্রাবণসন্ধ্যায় প্রাবন্ধিক-কবির মনে যে বিচিত্র ভাবের উদয় হয়েছে তা তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচ্য প্রবন্ধে তারই আলেখ্য রচনা করেছেন।

শ্রাবণসন্ধ্যার বর্ষণে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় । অকথিত কথার ভারে প্রকৃতি বিভিন্ন পসরা সাজিয়ে বসে থাকে। অন্ধকারের যদি কোনো ভাষা থাকতো তাহলে শ্রাবণের ধারাপাতই হতো তার ভাষা। বৃষ্টিপাতের এ অবিরাম শব্দ যেন শব্দেরই অন্ধকার। 

অন্ধকারের এ নিঃশব্দতার উপরে এ ঝরঝর কলশব্দ যেন পর্দার উপরে পর্দা টেনে দিয়েছে। কর্মহীন সন্ধ্যাবেলার অন্ধকার যেন বোবার ভাষা- যেন শিশুর শেখা নতুন বুলি। এ বর্ষণে মানুষের মধ্যে নতুন স্মৃতি-নতুন কথা বার বার জেগে ওঠে। আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় জলপতনের আওয়াজ এবং একটা সুর। প্রাবন্ধিকের ভাষায় :

“জলের কল্লোল, বনের মর্মরে, বসন্তের উচ্ছ্বাসে, শরতের আলোকে, বিশাল প্রকৃতির যা কিছু কথা সে তো স্পষ্ট কথা নয়, সে কেবল আভাসে ইঙ্গিতে, কেবল ছবিতে গানে। এজন্যে প্রকৃতি যখন আলাপ করতে থাকে, তখন সে আমাদের মুখের কথাকে নিরস্ত করে দেয়, আমাদের প্রাণের ভিতরে অনির্বচনীয়ের আভাসে ভরা গানকেই জাগিয়ে তোলে।”

মূলত শ্রাবণসন্ধ্যার আকাশ বিচিত্রভাবের পসরা সাজিয়ে | মানুষের সামনে হাজির হয়- তা দেখার জন্য দরকার একাকিত্ব এবং সুন্দর একটি মন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ