তালপুকুরের ধারে বসে মতি বিয়ে ও সংসার নিয়ে কী ভাবত? তার একটি বর্ণনা দাও
তালপুকুরের ধারে বসে মতি বিয়ে ও সংসার নিয়ে কী ভাবত? তার একটি বর্ণনা দাও
উত্তর : কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি পর্যায়ের তৃতীয় উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা'য় মতিকে দেখা যায় তার নিজের বিয়ে নানা ধরনের ভাবনায় মগ্ন থাকতে।
মতি ভাবে- বড়লোকের বাড়িতে গ্রামের শশী ডাক্তারের মতো বরের সাথে তার বিয়ে হবে। যেখানে কাজ নেই, বকুনি নেই, কলহ নেই, নোংরামি নেই, বাড়ির সকলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন। থাকে, মিষ্টি কথা বলে, হাসে, তাস পাশা খেলে, কলের গান বাজায়, আর- আর বাড়ির বউকে খালি আদর করে।
কেউ তার চিবুক ধরে তার লজ্জিত মুখখানা তুলে বলবে লক্ষ্মী বউ, সোনা বউ, এমন না হলে বউ? এছাড়া মতি ভাবে মস্ত ঘরের এক কোণে সে বসে থাকবে।
সর্বাঙ্গে তার ঝলমলে গহনা ও পরনে ঝকঝকে শাড়ি থাকবে। ঘোমটার মধ্যে সে চন্দনচর্চিত মুখখানি নিয়ে লজ্জায় রাঙা হয়ে যাবে। আনন্দে সে ছোটো ছোটো নিঃশ্বাস ফেলবে আর ঘরের বাইরে বড়লোকের বাড়ির প্রকাণ্ড সংসারের কলরব শুনবে।
গ্রামের শশী ডাক্তারের বোনের মতো একটি মেয়ে মতির সাথে ভাব করে যাবে। গ্রামের যামিনী কবিরাজের বউয়ের মতো সুন্দরী একটি মহিলা যে সম্পর্কে তার ননদ হবে ও তার কাছে পান খেতে চাইবে। মতির এসব ভাবনার মধ্য দিয়ে আমরা তার উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের পরিচয় সুস্পষ্টভাবে দেখতে পাই।
.png)