গৃহদাহ' উপন্যাসের আলোকে রামবাবু চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও
গৃহদাহ' উপন্যাসের আলোকে রামবাবু চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'গৃহদাহ' উপন্যাসের অচলাকে নিয়ে সুরেশ পলায়ন করলে তারা সরাইখানাতে রামবাবুর বাড়িতে আশ্রয় নেয়।
রামবাবু চরিত্রটিও এই উপন্যাসে কম গুরুত্বপূর্ণ নয়। তার কারণে সুরেশ অচলার সরাইখানার কাহিনি আবর্তিত হয়। রামবাবু ঈশ্বরভক্ত আচারনিষ্ঠ হিন্দু। উপন্যাসে আরেক ক্ষুদ্র চরিত্র বীণাপাণি (রাক্ষুসী) রামবাবু'র কন্যা। রামবাবু নিষ্ঠাবান ব্রাহ্মণ; যেমন স্নেহপ্রবণ, তেমনি কর্তব্যপরায়ণ ।
অচলাকে তিনি মেয়ের মতোই ভালোবেসেছিলেন; এই আচারনিষ্ঠ ব্রাহ্মণের স্নেহ অপেক্ষা ধর্মের বাইরের ধরনটাই বড় বেশি প্রবল ছিল। যে মুহূর্তে তিনি শুনলেন যে অচলা সুরেশের পত্নী নয়; সে মুহূর্তেই তিনি কাশীতে ছুটলেন প্রায়শ্চিত্ত করতে।
যেহেতু একদিন তিনি অচলার হাতের রান্না অতিশয় পরিতৃপ্তির সঙ্গে খেয়েছিলেন। এ আচার সর্বস্ব ব্রাহ্মণ যে অচলাকে একদিন কন্যার মতো ভালোবাসতেন, তাকে মৃত্যুর মুখে আর্ত অবস্থায় ফেলে রেখে যেতে তার বাধলো না স্নেহ প্রতিহিংসায় পরিবর্তিত হলো এ আচার সর্বস্ব হিন্দুধর্মের গোঁড়ামির জন্য।
অথচ ব্রাহ্ম ধর্ম সম্পর্কে লেখকের কোনো হীন মন্তব্য নেই। অচলার চরিত্র গঠনের উপাদান হিসেবেই ব্রাহ্মধর্মের কথা তুলেছেন মাত্র।
.png)