মৃণাল চরিত্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ


মৃণাল চরিত্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'গৃহদাহ' উপন্যাসের মৃণাল আরেকটি আলোকিত চরিত্র। প্রথমেই আসে মৃণাল চরিত্রটির কথা। 

'গৃহদাহ' উপন্যাসে 'মৃণাল' চরিত্রটি লেখকের বিশেষ পক্ষপাতমূলক মনোভাবের দ্বারা সৃষ্ট। মৃণাল অচলার মতো শহরে ও শিক্ষিতা নয়। সে মহিমের বাড়িতে বড় হয়েছে, মহিমের সাথে তার বিয়ের কথাও হয়েছিল। 

এমনকি দু'জনার মনে মনে একটা নিবিড় জানাজানির সম্পর্কও ছিল; অন্তত মৃণালের রহস্যালাপে তাই মনে হয়। 

এখানে অচলাকে তার পরিণতির অ জন্য লেখক যেভাবে চিত্রিত করেছেন তাতে পরিপূর্ণ দোষটি  অচলার উপরেই পড়ে। 

মহিমের প্রতি মৃণালের "চিত্ত-দৌর্বল্যের কারণেই অচলা মৃণালের লঘু পরিহাসকে সহ্য করতে পারে নি অতঃপর অচলাকে পাওয়ার জন্য সুরেশের একমুখী প্রচেষ্টা হলে বলে কৌশলে অচলাকে পাবার আকাঙ্ক্ষা, অপরদিকে মহিমের নির্লিপ্ত এবং গ্রামের সামাজিক পরিবেশ সব মিলিয়ে অচলা তার জীবনের সুষ্ঠু পরিবেশ থেকে কক্ষচ্যুত গ্রহের মতো ছিটকে বপড়েছে। 

অচলার প্রতিরূপ হিসেবে মৃণালকে রূপায়িত করা হয়েছে। ত্যাগে-তিতিক্ষায় সংযমে অসাধারণ করে। তার সেবার আদর্শ হিন্দু রমণীর পক্ষে অনুকরণীয়। সে শুধু দিতে জানে নিতে চায় না কিছু।

ড. শুদ্ধসত্ত্ব বসু বলেছেন, “মৃগালের জীবনে প্রাপ্তি নেই- সে শুধু সংসারে নিজের সেবা দিতে এসেছে; রুগ্ন শাশুড়ির সেবা করা, বৃদ্ধ স্বামীর যত্ন করা, অসুস্থ মহিমের রোগে শুশ্রূষা করা- এমনটি কেদারবাবুর প্রতি কল্যাণময়ীর ভূমিকায় অবতীর্ণ হওয়া মৃণাল সর্বত্র সেবা ও কল্যাণ হস্ত নিয়ে আবির্ভূত হয়েছে।”

মৃণাল সতীত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিবাহটা হিন্দু রমণীর কাছে জন্ম-জন্মান্তরের সংস্কার। তাই বৃদ্ধ স্বামীতে তার কোনো ক্ষোভ নেই। এটাকেই সে বিধির বিধান বলে মেনে নিয়েছে। বিয়েটা তার কাছে জন্ম-জন্মান্তরের সম্বন্ধ। 

শরৎচন্দ্র তো এটাই চেয়েছেন। নারী সমাজের হাতের পুতুল তবেই সে নারী। এভাবে ব্যক্তিসত্তার অবলুপ্তিতে সমাজের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে।

মৃণাল চরিত্রটি বিশেষভাবে উদ্দেশ্যমূলক সৃষ্টি বলে মনে হয়। লেখকের ভাষায় মৃণাল- 'জন্মজন্মান্তরে সংস্কার'। হিন্দুধর্মের অত্যাজ্য পতি-সংস্কারের আদর্শটি মৃণালের মাধ্যমে রূপায়ণই যেন লেখকের উদ্দেশ্য ছিল। 

ধর্মত্যাগী ব্রাহ্ম অচলার -তুলনায় হিন্দু রমণী মৃণাল যে কত বড় সতী ও সেবাময়ী রমণীর আদর্শ, গৃহদাহ রচনার সময় এ সামাজিকবোধ শিল্পী শরৎচন্দ্রকে অনেকখানি আচ্ছন্ন করেছিল। তবুও মৃণাল চরিত্রটি এ উপন্যাসে প্রধান চরিত্রগুলোর পাশাপাশি গিয়ে দাঁড়াতে পারে নি। পার্শ্ব চরিত্র হিসেবে গল্পের সংঘাত বৃদ্ধিতেই ছিল এ উপন্যাসের এই চরিত্রের সফলতা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ