ইনি যত ভালোই হোন, ব্রাহ্ম ত বটে।”— কে, কার সম্পর্কে, কেন এমন বলেছে?
ইনি যত ভালোই হোন, ব্রাহ্ম ত বটে।”— কে, কার সম্পর্কে, কেন এমন বলেছে?
উত্তর : আলোচ্য অংশটুকু স্বনামধন্য 'কথাশিল্পী ও সর্বাধিক জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অত্যন্ত আলোচিত 'গৃহদাহ' উপন্যাস হতে গৃহীত হয়েছে।
ব্যাখ্যেয় উক্তিটি 'গৃহদাহ' উপন্যাসের সুরেশ চরিত্র নিজ মনে ভাবতে থাকে অচলার পিতা কেদার মুখুয্যের প্রতি নির্দেশ করে ।
সুরেশ ও মহিম দু'জন পরম বন্ধু। মহিম ব্রাহ্ম অচলাকে ভালোবাসে, যা সুরেশের অপছন্দ। কারণ অচলা ব্রাহ্ম। তাছাড়া - দু'বন্ধুর মাঝে তৃতীয় পক্ষের গুরুত্ব সুরেশের পক্ষে মেনে নেয়া কষ্টসাধ্য। সুরেশ মহিমের বাড়ি যেয়ে জানতে পারে মহিম বাড়ি নেই।
মহিম ব্রাহ্ম অচলার বাড়ি গেছে সুরেশের ধারণা। সুরেশ অতি রুক্ষ মেজাজে অচলাদের বাড়ি যায়। মহিমের প্রতি চরম বিদ্বেষ নিয়ে মহিমের খোঁজে যায়। শুরুতেই সাক্ষাৎ হয় অচলার বাবার সাথে । ভদ্রতা বিনিময়ের পর সুরেশ জানতে চায় মহিমের উপস্থিতি।
কিন্তু বৃদ্ধ জানায়, মহিম দশ-বারো দিন তাদের বাড়ি যায় না। বৃদ্ধের কথা ও ভদ্রতা দেখিয়া সুরেশের ভিতর যে উত্তাপ দেখা গিয়াছিল তা অনেকটাই প্রশমিত হয়।
সুরেশ বরাবরই ব্রাহ্ম অপছন্দ করে। তার ধারণা ব্রাহ্মরা সুন্দর কথা দিয়ে তাদের কার্য হাসিল করে। তাই সুরেশ মনে মনে ব্যাখ্যেয় উক্তিটি উচ্চারণ করে।
অর্থাৎ ব্রাহ্মর প্রতি ইন্দ্রিয়গুলোকে সচেতন ও সতর্ক রাখে যেন সুরেশকে দিয়ে কোনো ব্রাহ্মর স্বার্থ হাসিল না হয়।
.png)