পাঠানদের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধর


পাঠানদের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধর

উত্তর : স্বভাবত পাঠানরা শান্ত এবং সজ্জন। কিন্তু 'বেইমান রললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্তমনে যোগাসনে বসে আঙুল গোনে, নিদেনপক্ষে তাকে ক'টা খুন করতে হবে। 

কিন্তু হিসেব-নিকেশে সাক্ষাৎ বিদ্যেসাগর বলে প্রায়ই ভুল হয় আর দুটো চারটে লোক বেঘোর প্রাণ দেয়। তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে কিন্তু আমার যে চারচারটে বুলেটের বাজে খরচা হলো তার কি?

 তাদের গুষ্ঠিকুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজনও একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই। খুদপরস্ত-সংসার বড়ই স্বার্থপর।'

আচার ব্যবহার এবং ঐতিহ্যগত গোত্রীয় সনাতন চিন্ত াভাবনা কিংবা অনুভূতির ক্ষেত্রে শিক্ষিত-অশিক্ষিত পাঠানের মধ্যে ব্যবধান অতি ক্ষীণ। এ প্রসঙ্গে অধ্যাপক খুদা বখশকে স্মরণ করা যেতে পারে। স্ত্রী-পুত্রের মৃত্যুতে যিনি নির্বিকার। 

কিন্তু সহোদরের মৃত্যু সংবাদে উন্মাদপ্রায়। তারও সেই সনাতন অকাট্য যুক্তি নয় শাদীতে বিবির অভাব মোচন হবে, পুত্রলাভেও বাধার কারণ নেই। কিন্তু ভাই পাব কোথায়?'


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ